
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য দাগনভূঞা উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন ) সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, প্রেসক্লাব সভাপতি ইয়াছিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষার্থী, সেবা গ্রহীতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন