হোম » সারাদেশ » দাগনভূঞায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

দাগনভূঞায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য দাগনভূঞা উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন ) সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। 
এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, প্রেসক্লাব সভাপতি ইয়াছিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষার্থী, সেবা গ্রহীতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!