
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝিনাইগাতী থানাধীন গজনী অবকাশ হইতে বাকাকুড়া যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে মোর্শেদ খন্দকার ফকির ও আমির হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গেড়ামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর পুত্র আমির হোসেন (৩০)। এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ হইতে বাকাকুড়া যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটো রিক্সাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান