
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে এক দিনমজুর নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩জন। মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টার দিকে সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামের শাহজামালের জমিতে বোরো ধান কাটতে যান কয়েকজন শ্রমিক। সকাল ৯টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই তারা ধান কাটার কাজ চালিয়ে যান।
হঠাৎ বজ্রপাতে ৪ জন আহত হন। এর মধ্যে চর সরিষাবাড়ীর জুলহাফেজ পানার পুত্র ২ সন্তানের জনক ফরিদ উদ্দিন (৩২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বজ্রপাতে আহত কৃষক শাহজামাল (৫০) ও তার পুত্র সবুর মিয়া (২৫)কে মূমুর্ষ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অপর আহত দিনমজুরের নাম জানা যায়নি।
-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান