
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারো ৮শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ জাকির হোসেন ও সজিব রানা নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ই জুন মঙ্গলবার বথবালিগাঁও দুপুরে জাকির হোসেনের বাসায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় নিষিদ্ধ ভারতীয় ৮শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ জাকির হোসেন ও সজীব রানা কাছ থেকে এ মাদক উদ্ধার করা হয়। জাকির হোসেন হচ্ছেন বথপালিগাও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ও সজীব রানা ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং থানায় একটি মামলা দায়ের করেছে আসামিকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান