
দাগনভূঞা মোঃ মোবারক হোসেন (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে উপজেলার রামনগর ইউনিয়নের মোহাম্মদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোঃ মোবারক হোসেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের উদরাজপুর গ্রামের (১ নম্বর ওয়ার্ড) কেঞ্জাতলীর আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার রামনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) এর বট্রাস বাড়ির পুকুর পাড়ে গাছের উপর উঠে ওই যুবক পানি খাব আমাকে পানি দাও বলে চিৎকার করে। স্থানীয় লোকজন তাকে অনুরোধ করে নিচে নামতে। একপর্যায়ে চিৎকার করে বলে তোমরা সবাই চলে যাও আমি ফাঁসি দিব। পরে নিচে থাকা এক ব্যক্তি তার জন্য পানি নিয়ে গাছে উঠলে সঙ্গে সঙ্গে সে দড়ি দিয়ে গলা ফাঁস দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন।
থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।
-দাগনভূঞা প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান