হোম » সারাদেশ » ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে গৃহহীনদের পাশে দাড়ালেন ইউএনও রায়হান উজ্জামান

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে গৃহহীনদের পাশে দাড়ালেন ইউএনও রায়হান উজ্জামান

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বসত ঘর লন্ডভন্ড হওয়া বোরহানউদ্দিন উপজেলার দরুন গ্রামের অসহায় শহিদুল সহ ৩ জনকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান ৷

সোমবার (৩জুন) সকালে সরেজমিনে পরিদর্শন করে শহিদুলের স্ত্রী আচমা বেগম, কুতুবা ২নং ওয়ার্ডের কয়ছর গাজী এবং পৌরসভার আব্দুর রহিমের হাতে বসত ঘর পুনঃনির্মানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা প্রদান করেন ৷ এসময় ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃধা, প্রকল্প বাস্তবায়ন, কর্মকর্তা সেহেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক এমএইচ শিপন, মনিরুজ্জামন, জেএম.মমিন, সাইফুল ইসলাম আকাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷

ইউএনও বলেন, সরেজমিনে পরিদর্শন করে তাদের দুরাবস্থা দেখে উপজেলা প্রশাসন থেকে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা প্রদান করেছি ৷

তিনি আরো বলেন, উপজেলার ক্ষতিগ্রস্থ আরো অনেক পরিবারকে সরকারি তহবিল থেকে সহযোগীতা করেছি ৷ ভবিষ্যতেও করবো ৷ খাস জমি প্রাপ্তি সাপেক্ষে ৩ জনকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে অসহায় শহিদুল সহ ৩ জনের ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হলে এ নিয়ে পত্র পত্রিকা ও বিভিন্ন টিভি চ্যানেলে খবর প্রকাশিত হয় ৷ এবং তার নজড়ে আসলে তার পাশে দাড়ানোর আশ্বাস দেন ও আর্থিক সহযোগীতা করেন ৷

-জেএম.মমিন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!