
নীলফামারীর ডোমারে রাব্বি হোসেন(১৮) নামে এক মাদকসেবী কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাব্বি হোসেন ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের মাদরাসা পাড়া এলাকার নেয়াজ আলীর ছেলে। রোববার সকাল সাড়ে নয়টায় মাদক সেবনের টাকা না পেয়ে নিজ বাড়ীর আম গাছে উঠে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই কিশোর। খবর পেয়ে ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠান।
ছেলেকে মাদকের ভয়াল থাবা থেকে ফেরাতে এবং তার নির্যাতনের হাত থেকে বাচঁতে প্রশাসনের সহযোগীতার জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোন সহযোগীতা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এই পরিবারটি। উপজেলা থেকে থানা অব্দি ঘুরেও কোন সহযোগীতা পায়নি তারা।
মৃত রাব্বির বাবা নেয়াজ আলী বলেন, ছেলেকে মাদক থেকে ফেরাতে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় সহযোগীতা চাইলেও পাননি বলে কান্না জড়িত কন্ঠে তিনি জানান।
ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তারা আমার কাছে এসেছিল সহযোগীতার জন্য আমি তাদের লিখিত আকারে আমার কাছে অভিযোগ করতে বলেছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২