
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার গ্রামের মৃত আব্দুল জোব্বার এর পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল সরদার ১ জুন/২০২৪ শনিবার ভোর ৫টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না …… রাজেউন)।
মৃত্যুকালে আনুমানিক বয়স ৭১ বছর। ওই দিন বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের
প্রতিনিধি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আফাজ উদ্দীনসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে ১ স্ত্রী, ২ পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান