
শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর। বিদ্যালয়ের সভাপতি ওমর ফারুক রুবেলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুপতলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার তারা, অ্যাড. ইস্তেকুর রহমান সরকার, ইউপি সদস্য মো. শিপন মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, আলতাফ হোসেন, সাবিনা বেগম প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চারতলা ভিতসহ একতলা ভবনটি নির্মাণে ৮৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা