
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নকলা ও নালিতাবাড়ী উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল ৮ থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের উপস্থিতি একবারেই কম। আর ভোট কেন্দ্রের বাইরে উৎসুক জনতার ভীর দেখা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৩টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর নকলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা প্রশাসন জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটের পরিবেশ শান্ত রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া জুডিশিয়াল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের স্টাইকিং ও মোবাইল টিম মোতায়েন রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক