
মো. মোরসালিন, ইসলাম ফুলবাড়ী ( দিনাজপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে ।
সোমবার (২০ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মীর মো. আল কামাহ তমাল মোট ১০ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ নিশ্চিত করেন । এঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন ।
চেয়ারম্যান পদে মো. আতাউর রহমান মিল্টন (মোটর সাইকেল) ,মে. মুশফিকুর রহমান (ঘোড়া)ও মো. রফিকুল ইসলাম (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে মঞ্জু রায় চৌধুরী (চশমা), মো. মকলেছার রহমান(উড়োজাহাজ),মো. মামুনুর রশীদ (তালা)ও মো. সোলায়মান সরকার ( টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নীরু সামছুন্নাহার(কলস), মোছা. হাজরা বিবি(হাঁস)ও শিউলী রানী রায় (ফুটবল) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায় ।
উল্লেখ্য, আগামী ৫ জুন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।এ দিন মোট ৬৩টি কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ৪শত ৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ