হোম » সারাদেশ » জামালপুরে হেলমেট বিহীন বাইক রাইডারদের হেলমেট উপহার দিলেন পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম

জামালপুরে হেলমেট বিহীন বাইক রাইডারদের হেলমেট উপহার দিলেন পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম

রবিউল হাসান লায়ন: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, দুর্ঘটনাজনিত আঘাত হ্রাস ও জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের ফ্রী হেলমেট উপহার দেন এবং হেলমেট পড়া রাইডারদের রজনীগন্ধার শুভেচ্ছা জানান জামালপুর জেলা পুলিশ।

রবিবার (১৯ মে) বিকালে ‘No Helmet, No Fuel’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ও ফুয়েল পাম্পে এই কার্যক্রমের  উদ্বোধন করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা জরুরি। প্রতিটি মোটরসাইকেল চালককে মোটরসাইকেল চালানোর জন্য জন্য নিয়মিত পেট্রোল পাম্প হতে তেল উঠাতে হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের যেন জ্বালানি সরবরাহ না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার।

মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো রাষ্ট্রীয় অপরাধ। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি মারা যায়। এক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে মোটরসাইকেল চালকরা সুরক্ষায় থাকবেন এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটি নিরাপদ থাকবে।

তিনি আরো বলেন, নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চালকেরা অবশ্যই হেলমেট পরবেন এটাই প্রত্যাশা।  ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্, জামালপুর; জনাব সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর সহ ট্রাফিক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ জেলা পুলিশের  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!