
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ওড়না গলায় পেঁচিয়ে মিম আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শনিবার(১৮ মে) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে এঘটনা ঘটে। ওই নারী একই এলাকার মালায়েশিয়া প্রবাসী রানা সাজ্জালের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই নারী। বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শরণখোলা থানার ওসি তদন্ত রাধেশ্যামের নেতৃত্বে এস আই ফতেউর পুলিশ সদস্যদের সাথে নিয়ে তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেন।
তবে এটি পরিকল্পিত হত্যা দাবি করেছেন মৃত্যু মিম আক্তারের ফুফু মনিয়ারা বেগম।এবিষয়ে জানতে চাইলে শরণখোলা থানার ওসি তদন্ত রাধেশ্যাম সরদার জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত চলছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ