
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: গাউসিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশের দোহাজারী পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত বুধবার বিকেলে দোহাজারী পৌরসভা সদরস্থ রুপনগর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উত্তর-দক্ষিণ মহানগর গাউসিয়া কমিটির আহবায়ক আবদুল হাই মাসুমের সভাপত্বিতে সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার।
এসময় তিনি বলেছেন, চন্দনাইশ ও পটিয়াকে সুন্নিয়তের দুর্গ বলা হয়। মসজিদ ভিত্তিক ইউনিট গঠন করে সংগঠনের কার্যক্রম চালানোর আহবান জানান। কোভিড-১৯ জীবনের মায়া ত্যাগ করে মৃত ব্যাক্তিদের কাফন-দাফন সম্পন্ন করে মৃতুঞ্জয় হয়েছে। এ সংগঠনটি হুজুর কেবলার নির্দেশে ২০১০ সাল থেকে মানব জাতির কল্যাণে কাজ করে আসছে। আগামীতে ও কাজ করে যাবে। গাউসিয়া কমিটিতে কেউ দায়িত্ব নিতে আসে না।
আল্লাহর হুকুমে দায়িত্ব পেয়ে যায়। দীর্ঘ ৭ বছর পর সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসছে তাদেরকে তিনি অভিনন্দন জানিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কমর উদ্দীন সবুর। আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশেক রসুল খান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. লোকমান হাকিম, কেন্দ্রীয় যুগ্ম সচিব অধ্যক্ষ আবু তালেব বেলাল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম, মাহাবুব ছাফা, হাবিবুল্লাহ মাস্টার, অধ্যাপক আবদুল মন্নান, আবদুর রহিম আনছারী, আবদুল গফুর খান, মাও. খোরশেদুল আলম রেজভী, ব্যাংক ম্যানেজার মোরশেদুল আলম, শরফুদ্দিন চৌধুরী কাজল প্রমুখ।
২য় অধিবেশনে দোহাজারী পৌরসভা ৯ ওয়ার্ডে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনার পাশাপাশি দোহাজারী পৌরসভার জাফর আহমদ খাঁনকে সভাপতি, মাও, তৌহিদুল মোস্তফা কাদেরীকে সাধারণ সম্পাদক, মো. মনছুর আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য দোহাজারী পৌরসভা কমিটি গঠন করা হয়। মাও, খোরশেদুল আলমকে সংগঠনের প্রধান উপদেষ্ঠা, মাও, মহসিন আজাদীকে সিনিয়র সহ- সভাপতি, আনোয়ার হোসেনকে অর্থ সম্পাদক, মাও. ইলিয়াছ হোসেন কাদেরীকে দাওয়াতে খায়র সম্পাদক, মো. সোলাইমানকে যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়। অবশিষ্ট পদগুলি আমাগী ১৫ দিনের মধ্যে ঘোষণা করে কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ