
শাহজাহান সিরাজ : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে শনিবার সকালে পারিবারিক কলহের জেরে আপন চাচার ছুরিকাঘাতে পাপিয়া বেগম (৩০) ভাতিজি নিহত হয়েছে। নিহত পাপিয়া ওই গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিহত পাপিয়ার চাচা দুলা মিয়া তার লোকজন ও তার ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপন করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা দুলা মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় স্বজোরে আঘাত করে। এতে পাপিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়। ঘাতক দুলা একই গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে। স্বজনদের দাবি দ্রুত এই হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার বলেন, এ ঘটনায় পারভিন নামের একজনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় পলাশবাড়ি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান