হোম » সারাদেশ » পদ্মা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে- গাইবান্ধায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

পদ্মা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে- গাইবান্ধায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

শাহজাহান সিরাজ: ভারতের কাছ থেকে পদ্মা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলা শাখা এই স্মারকলিপি প্রদান করেন। 
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলা সম্পাদক রেবতী বর্মন, সদস্য আবদুল্লাহ সরকার, গোলাম মোস্তফা, সুধীর বর্মন, উত্তম বর্মন, অনিল বর্মন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভারত  আন্তর্জাতিক আইন লংঘন করে পদ্মা ও তিস্তা নদীসহ বাংলাদেশের মধ্যদিয়ে প্রবাহিত অভিন্ন ৫৪টি আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার এক মানবতা বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশের প্রমত্তা পদ্মা, তিস্তাসহ অধিকাংশ নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে অনেক নদীর অপমৃত্যু ঘটতে চলেছে। দেশের বৃহত্তর জিকে ও তিস্তা সেচ প্রকল্প পানির অভাবে বন্ধ হওয়ার পথে। নদীতে পানি না থাকার কারণে শুষ্ক মৌসুমে খাল, বিল ও জলাশয় শুকিয়ে মরছে।
অপরদিকে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে বন্যা ও নদী ভাঙন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। প্রাণ-প্রকৃতি, জীব বৈচিত্র, প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশী সবই যেন বিপর্যস্ত হয়ে পড়েছে। মরুকরণ প্রতিক্রিয়া, জলাবদ্ধতা, লবণক্ততা এবং ভু-গর্ভস্থ পানির অভাবে বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা ও কৃষি মারাত্মকভাবে হুমকির মধ্যে পড়েছে। বেড়েছে কৃষি উৎপাদন ব্যয়। আমাদের বনভুমিও হুমকির মুখে পতিত হয়েছে। একথা খুবই স্পষ্ট যে, একতরফা পানি প্রত্যাহার করে ভারত বাংলাদেশকে অস্তিত্ব সংকটে ফেলেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!