
শাহজাহান সিরাজ : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১১৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বকশীবাড়ী গ্রামের আবু তাহের সরদারের ছেলে মো. রেজাউল করিম (৪৩) এবং একই উপজেলার টেপা পলাশী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. হাবিব মিয়া (২২)। বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের ব্রাক মোড়ের বাঁশকাটা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাব-১৩ গাইবান্ধার (সিপিসি-৩) সদস্যরা। রাতে লালমনিরহাট থেকে শুভ বসুন্ধরা নামে এক বাসে তল্লাশি চালিয়ে ১শ১৮ বোতল ফেনসিডিল জব্দসহ ওই দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু