
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়া মার্কার প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লব। রবিবার বিকেলে নির্বাচনী প্রতীক পাওয়ার পর পীরগঞ্জ প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র কশিরুল আলম, সহসভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন প্রমূখ।

এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সলেমান আলী সহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান