হোম » সারাদেশ » সাংবাদিক মানিক এর পুত্র আরাফাত এসএসসিতে জিপিএ- ৫ পেয়েছে

সাংবাদিক মানিক এর পুত্র আরাফাত এসএসসিতে জিপিএ- ৫ পেয়েছে

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: সদ্য প্রকাশিত এসএসসি  পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার স্বনামধন্য সাংবাদিক মানিক এর  পুত্র মোহাম্মদ আরাফাত জিপিএ ৫ পেয়েছে।
তিনি ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ২০২৪ পরীক্ষায় অংশ গ্রহন করেন। আশানুরূপ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তার বাবা ও মা। সেই সাথে পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শ্রেনী শিক্ষকসহ সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরাফাত পিএসসি এবং জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলো।
ভবিষৎতে উচ্চতর শিক্ষা গ্রহনে আগ্রহী আরাফাত ডাক্তার হতে চায়। এজন্য সকলের দোয়া কামনা করছেন। আরাফাত এর পিতা-মাতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের ছেলে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা পরিবারের সবাই আনন্দিত। আরাফাত নিজের আগ্রহে ও শিক্ষকদের দিক নির্দেশনা মেনে পড়ালেখা করে এ ফলাফল নিয়ে সফলতা অর্জন করেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওর মনের আশা পূরন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!