
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ৫ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মনিরুল হকের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আফিনজা জুয়েলার্সের চেয়ারম্যান ও আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মনিরুল হক।
স্থানীয় পল্লী চিকিৎসক মো. সানোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহমেদ, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর রশীদ, বুড়াইচ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খালিদ মোশারফ রঞ্জু ও স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার শেখ প্রমুখ।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন কয়েক শতাধিক স্থানীয় সমর্থক। এ সময় তারা আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাজী মনিরুল হককে তাদের সমর্থন ও ভোট প্রদানে একাত্মতা ঘোষণা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২