হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

সরিষাবাড়ীতে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় সরিষাবাড়ী থানা পুলিশের টহলরত একটি দল অভিযান চালিয়ে উপজেলার চর বাঙ্গালী এলাকা থেকে একটি পিস্তল, ২টি গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে। থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে রুকন (৩৭) কে প্রধান আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

মামালা নং ০৮ (১১/০৫/২০২৪ ইং) পুলিশ সূত্রে জানাযায়, পৌর সভার ৯নং ওয়ার্ডের চর বাঙ্গালী এলাকার মোতালেব এর পুত্র রুকনের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সরিষাবাড়ী থানার এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানে ২ রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুকন পালিয়ে যান বলে জানাগেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, রুকনের বাড়ীর আলমারির মধ্যে থেকে অস্ত্র ও গুলি এবং ম্যাগজিন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রুকনকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!