
শাহজাহান সিরাজ : আগামী ২১মে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শহর, গ্রামাঞ্চল, হাট-বাজার থেকে শুরু করে বিভিন্ন আনাচে-কানাচে প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও হাট-বাজারের চায়ের স্টলগুলোতে সন্ধ্যার পর ভোটাররা আড্ডা জমাচ্ছে।
এদিকে প্রার্থীরা রাতদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন মো. ইস্তেকুর রহমান সরকার (কাপ-পিরিচ), মো. আমিনুর জামান (দোয়াত-কলম), মো. নুর-এ-হাবীব (টেলিফোন), মো. আব্দুল হামিদ মিয়া (আনারস), মকদুবর রহমান সরকার (হেলিকপ্টার), মাজেদুল ইসলাম রিবন (ঘোড়া), শাহ আহসান হাবীব (মোটর সাইকেল)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন মো. আব্দুর রাজ্জাক (উড়োজাহাজ), আল আমিন রুহুল (তালা), নিজাম উদ্দিন খাঁন (মাইক), মাহমুদুর রহমান (বৈদ্যুতিক বাল্ব), মো. মিলন হোসেন (বই), রফিকুল ইসলাম মিলন (চশমা), শরিফুল ইসলাম সনজু (টিউবওয়েল), সনজীবন কুমার দেব (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- তাসলিমা সুলতানা স্মৃতি (ফুটবল), মোছা. পারুল (বৈদ্যুতিক বাল্ব), মোছা. মোর্শেদা বেগম (পদ্ম ফুল), রওশন আরা মুক্তি (সেলাই মেশিন), মোছা. শিল্পী খাতুন (প্রজাপতি), মোছা. হাছিনা বেগম (কলস)।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান