
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগে মহিবুল হাসান মিলন নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। মিলন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের খোকা মিয়ার ছেলে।
মামলার সূত্রে জানায়, মিলন ঢাকায় কাপড়ের ব্যবসা করার সময় সিরাজগঞ্জ জেলার বহুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৮ই মে সন্ধ্যায় মিলন ওই গার্মেন্টস কর্মীকে বিবাহের প্রলোভন দিয়ে ধুনটে নিয়ে আসে এবং সরকারি ডাকবাংলোয় রুম বরাদ্দ নেয়।
ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বলেন, মিলন তাকে বিবাহের করার কথা ধুনট সরকারি ডাকবাংলোয় রেখে ইচ্ছার বিরুদ্ধে দুই দিন ধর্ষন করে কৌশলে পালিয়ে যায়। পরে তিনি নিরুপায় হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ সৈকত হাসান বলেন, গার্মেন্টস কর্মীর অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতে মহিবুল হাসান মিলনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার