হোম » সারাদেশ » টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনে  উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী

টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনে  উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী

মধুপুর প্রতিনিধি : প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।

 উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে,   চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট ইয়াকুব আলী ৭৩, ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে ৪৪, ৪১৫ ভোট পেয়ে জয়লাভ করেন মো. সজীব এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ৭২, ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিগার সুলতানা রুবি।

 এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১৮ জন এবং তৃতীয় লিঙ্গের একজন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন। মোট ভোটকেন্দ্র ছিল ৯০টি এবং ভোটকক্ষ ৬০৪টি।

নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠু করতে নিয়োজিত ছিল সাত প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‍্যাব, প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ, ১৫ জন আনসার সদস্য এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। নির্বাচন পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় সাথে ছিলেন

মধুপুর সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি ও থানার অফিসার  ইনচার্জ মোল্লা আজিজুর রহমান প্রমুখ।

ইসি সূত্রে জানা যায়, এ ধাপে মোট এক হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।

প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!