
মোঃ সবুজ ইসলামঃ আগামী ২১মে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সোলেমান আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, ইউএনও রকিবুল হাসান, নির্বাচন কর্মকর্তা আনাম আহমেদ,ওসি সোহেল রানা প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ৬৯ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৫৫২ এবং পোলিং এজেন্ট ১০১০ জন দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল