
মো: হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ৮ই মে বুধবার উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে বালিয়াডাঙ্গী উপজলো পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজলো পরষিদ নির্বাচনে উপজলো চেয়ারম্যান পদে মোঃ সফিকুল ইসলাম আনারস প্রতীকে ৬৩ হাজার ৭৬২ ভোট পেয়েছে। তাঁর নিকটতম প্রতদ্বিন্দ্বী মোহাম্মদ আলী মোটর সাইকল প্রতীকে ১২ হাজার ৬২ ভোট পেয়েছেন। সর্বমোট ৫১ হাজার ৭০০ ভোটের ব্যবধানে সফিকুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলীকে পরাজিত করেছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে আলী আফসার রানা(মুকুট) প্রতীকে ২২১ ভোট ও আব্দুর রাজ্জাক (চিংড়ি) প্রতীকে ২৭৪ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে দুইজনের প্রতিদ্বন্দ্বিতায় মোমিনুল ইসলাম ভাসানী বই প্রতীককে ৫১ হাজার ৩৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রহমান তালা প্রতীকে ২১ হাজার ১২১ ভোট। সর্বমোট ৩০ হাজার ২৩৯ ভোট বেশি পেয়ে মোমিনুল ইসলাম ভাষানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রহমানকে পরাজিত করেছেন।
এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সীমা আকতার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: দলিল উদ্দীন, উপজেলা চেয়ারম্যান পদে মো: সফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান পদে মোমিনুল ইসলাম ভাষানী কে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত