
রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। তিনি ৬৪ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন কাপপিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ৩৩৫ ভোট।
জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, কোন ধরনের সহিংসতা ছাড়া এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। তাই তিনি ভোটার, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এবারের নির্বাচনে ২ লাখ ৬৯ হাজার ৮ শ ৭০ জন পুরুষ ও ২ লাখ ৮১ হাজার ৫ শ ৭৮ জন নারী ভোটারের বিপরীতে ৫ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান