
৮ মে বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিস কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা, দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফারুক আহমেদ ফারুক পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম রুকন, চশমা প্রতীকে ১৩ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৯৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে ২০ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী লাইলী বেগম পেয়েছেন ১১ হাজার ৯৭৫ ভোট।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা