হোম » সারাদেশ » গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শাহজাহান সিরাজ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আবু সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
তিনি ৩০ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জিএম সেলিম পারভেজ পেয়েছেন ১৩ হাজার ৭৬ ভোট। এছাড়া রাসেল বিন ওয়াহেদ ফিরোজ ১২ হাজার ২১৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস ছাত্তার পেয়েছেন ১০ হাজার ৯০৫ ভোট এবং  রাশেদা বেগম ১৮ হাজার ৯০৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম শাখিয়া পারভীন পেয়েছেন ১২ হাজার ৫৩৬ ভোট।
অপরদিকে সাঘাটা উপজেলায় রোস্তম আলী ৮ হাজার ৭১৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মিলন সরকার পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট এবং রওশন আরা বেগম ১৭ হাজার ৫৫৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নাজনীন বেগম পেয়েছেন ৮ হাজার ৪৬০ ভোট।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালিব রাত ১১টার দিকে এই ফলাফল ঘোষনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!