
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র ই-টেন্ডার সম্পর্কিত দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁওয়ের আয়োজনে ও ডেভলপমেন্ট ডিজাইন এন্ড কনস্ট্রাকশন (ডিডিসি)’র সহযোগিতায় গতকাল মঙ্গলবার শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডি’র রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এস.ই অফিস দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শামিম আখতার প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২ শতাধিক ঠিকাদার অংশ নেন। এ সময় ই-টেন্ডার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান