
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে শেরপুর জেলাধীন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বেলা ১২:৩০ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে বক্তব্য রাখেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।
এসময় আরো উপস্থিতি ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শেরপুর জেলা নির্বাচন অফিসার, শেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট, জামালপুর র্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার, বিজিবি’র প্রতিনিধি সহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান