
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশে সাতবাড়ীয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসায় সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ’কে বরণ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ মে সকালে মাদ্রাসা হলে রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কমরুদ্দীন মো. ইমতিয়াজ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন রুমী, উদ্ভোধক ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ ছদরুল আমিন।
অধ্যাপক জাকের আহমদ ও আবুল কাসেম ‘র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, অধ্যক্ষ মো. নুরুল আলম, অধ্যক্ষ আবদুল গফুর, অধ্যক্ষ মো.আবুল বশর, সুপার মাহমুদুল হক, সুপার মোজাহেরুল কাদের, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী, প্রাক্তন সহকারী অধ্যাপক আবু বকর আজাদ, মাও. ফজলুল করিম, মাও. আবদুর রহিম, প্রাক্তন সিনিয়র শিক্ষক হাবিব উল্যাহ, অভিভাবক সদস্য যথাক্রমে কাজী আহমদ উল্লাহ, জহির উদ্দীন (হিরু), জাফর আলী, কে এম এন আকতার, মো. নুরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক