
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে তামান্না আক্তার (২০) নামে এক গৃহবধুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল দিবাগত-মধ্যরাতে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী তামান্না আক্তার তীব্র গরমে ঘরের দরজা খুলে ঘরে অবস্থান করে। এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় দূর্বৃত্তরা ঘরে প্রবেশ করে গৃহবধূ তামান্না আক্তারকে হাত-পা বেঁধে নির্যাতন করে পালিয়ে যায়। গৃহবধূ ডাক চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গৃহবধূর শ্বাশুড়ি রোকেয়া আক্তার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটেছে বলে তার ধারনা। এ ঘটনায় প্রতিকার চেয়ে ২ মে একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নয়ন মিয়া ( ২৯) এবং মৃত সালাম মিয়ার পুত্র হেলাল মিয়া (২২) সহ ৪ জনকে বিবাদী করে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান, নির্যাতিতা গৃহবধূর স্বামী উজ্জ্বল মিয়া।
পরে, ঘটনার অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবেবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান