
এম আর ওয়াসিম, ভৈরব, (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে কালিকা প্রসাদ ইউনিয়নেরর ঝগড়ারচর গ্রামে যুবক পেশাজীবি ও প্রবাসীদের উদ্যোগে অসহায় ও হত দরিদ্রদের জন্য মেহমান খানায় দাওয়াত দিয়ে উন্নত মানের খাবার খাওয়ানোর আয়োজন করা হয়। প্রতিমাসে এ ধরনের আয়োজন করেন আয়োজকরা। হয। প্রায় দেড় বছর ধরে প্রতি মাসে ইংরেজি মাসের শেষ শুক্রবারে এ খাবারের আয়োজন করে থাকে আয়োজকরা। আর সেই সু—স্বাদু খাবার খেয়ে তৃপ্তি অনুভব করে ভোজন প্রেয়সীরা । তবে খাবার খাওয়াতে পেরে নিজেরা আনন্দ পান বলে জানান আয়োজকরা ।
কালিকাপ্রসাদ ঝগড়ারচর গ্রামের পান্ডব ব্যাপারী বাড়ির যুবক ও প্রবাসীরা দেড় বছর ধরে নিজেদের অর্থ দিয়ে গ্রামের অসহায় ও দরিদ্র দেড়শ পরিবারকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে উন্নত মানের খাবার খাওয়ান ।
দ্রব্য মূল্যের উধ্ব গতিতে এসব অসহায় মানুষ ৩ বেলা পেট পুড়ে ভালো খাবার খেতে পারেনা । তাই তাদের কথা বিবেচনা করে এমন মহতী উদ্যোগ নেয় তারা ।
ঝগড়ারচর পান্ডব ব্যাপারী বাড়িতে মেহমান হিসেবে দেড়শ/ ২শ প্রতিবন্ধী,ভিক্ষুক অসহায় ও দরিদ্র পরিবারকে দাওয়াত করা হয় । তারপর এসব দাওয়াতীদের জন্য গরুর মাংস,সাদা ভাত,ডাল কিংবা খাসির মাংস,ইলিশ মাছ সহ বিভিন্ন প্রকার খাবার রান্না করে খাওয়ানো হয় । তবে একেক মাসে একেক ধরনের খাবার রান্না করা হয় । আবার কখনো পোলাও বিরিয়ানী রান্না করে খাওয়ানো হয় । একজন মানুষ যতটুকু পরিমান খেতে চায় ততটুকু পরিমান খাবার তাকে দেওয়া হয় । আবার শারীরিক প্রতিবন্ধী যারা আসতে পারেনা তাদের জন্য খাবার পার্সেল পাঠানো হয় । তবে তাদের এমন মহৎ উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে । খাবার খেতে আসা দাওয়াতীরা ও তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পেরে খুব খুশি ।
এ বিষয়ে আয়োজক কবির আহমেদ ও নবী হোসেন মোল্লা জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এলাকার প্রতিবন্ধি,ভিক্ষুক ও অসহায় দরিদ্র পরিবার গুলো ভালো ও উন্নত মানের খাবার খেতে পারেনা । তাই তাদের কথা বিবেচনা কেও আমরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে আয়োজন করে থাকি ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ