
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ: তৃতীয় ধাপে চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল ২ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে এ তথা জানা যায়। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হেনা ফারুকী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দীন আহমদ, জোয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌলানা সোলাইমান ফারুকী, বঙ্গবন্ধু পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মো. একরামুল হোসেন এবং রূপম দেব। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আকতার চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপিল দায়ের, ৯ মে আপিল নিষ্পত্তি, ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৩ মে প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে মোট রয়েছে ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১ হাজার ৫৫১ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৯০ হাজার ৫৬ জন।
উল্লেখ্য ১৯৮৫ সালে প্রথম, ১৯৯০ সালে দ্বিতীয়, ২০০৯ সালে তৃতীয়, ২০১৪ সালে চতুর্থ, ২০১৯ সালে পঞ্চম এবং এবার ষষ্ঠ বারের মতো চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার