
জেএম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
বুধবার (১ মে) সকাল ১০টায় উপজেলার সাচড়া ইউনিয়ন আ’লীগ অফিসে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর পক্ষ থেকে সাচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ অসহায় ১০ ব্যক্তির হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা তুলে দেন সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মহিবুল্লাহ মৃধা।
এসময় ইউপি সদস্য সেলিম সিকদার, সাহবুদ্দিন, মামুন খান, কালাম মীর প্রমূখ সহ স্থানীয় আ’লীগের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ০৭ এপ্রিল হঠাৎ কালবৈশাখী ঝড়ে সাচড়া ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মানুষের ঘর বাড়ী ক্ষতিগ্রস্থ হয়। আর্থিক সহায়তার টাকা পেয়ে খুশি ক্ষতিগ্রস্থরা।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী