
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা এলাকায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননী শারমিন আকতার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২৭ এপ্রিল থানা পুলিশ খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়ভাবে জানা যায়, মোহাম্মদপুরের আবুধাবি প্রবাসী মো. করিমের স্ত্রী শারমিন আকতার গত ২৬ এপ্রিল রাতে ভাত খাওয়ার পর পৌরসভা পূর্ব জোয়ারা আলতাফ সওদাগরের ভাড়া বাসার ৩য় তলার এক রুমে তার ২ সন্তানকে ঘুম পাড়িয়ে দেয়।
এদিকে সকালে পরিবারের সদস্যরা পাশের রুমে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় শারমিনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত