
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সারাদেশের ন্যায় ভৈরবেও বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়েছে ।
আজ ২৭ শে এপ্রিল শনিবার আগানগর ইউনিয়নের গকুল নগর বাজারের বালুর মাঠে এই নামাজ আদায় করা হয়। নুরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার উদ্যোগে নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আঃ আওয়াল খান। নামাজে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের শিক্ষার্থী মুসল্লী ছাড়া ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন ।
মুসল্লীরা জানান, গত কয়েকদিন ধরে অসহ্য ও তীব্র গরমে জনজীবন অতিষ্ট । মানুষ পশুপাখি গরমে অতিষ্ট । তাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে ।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান