
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সদর উপজেলার মাটিডালি এলাকায় পাঁচবিবি থানার মামলা নং-৭, তারিখ ১০/১২/০৯ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ (১) (খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল (৩৪) অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ই এপ্রিল) বিকাল ৩ টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদের মাঠপাড়া গ্রামের আঃ গফুর এর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল (৩৪), কে গ্রেপ্তার করেছে ।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা