
আল মাহমুদ দোলন: পঞ্চগড়ের বোদা উপজেলার কাঠালতলী খাটোপাড়া নামক স্থানে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি ঘংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ৪জন গুরুতর আহত হয়েছে।
আজ ২৪ এপ্রিল বুধবার সকালে বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রতক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৯.৩০ মি চালক সহ ৫ জন মহেন্দ্র ট্রাক্টরে চড়ে বোদা হতে সাকোয়া অভিমুখে যাওয়ার সময় অপরদিক থেকে আসা পানবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরটি দুমড়ে মুচরে রাস্তার একপাশে ছিটকে পড়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী উজ্জল এবং সাজু জানান রাজশাহী থেকে আসা ঢাকা মেট্রো-ট ২৪ ৬৫১৮ ট্রাক ড্রাইভার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালাচ্ছেন ।
এতে ঘটনাস্থলেই মহেন্দ্র ট্রাক্টরের হেলপার জাহিদ(২০) এবং রাস্তার পথচারী নূরজাহান বেগম(৬০) নামে স্থানীয় এক বৃদ্ধা মারা যায়। এবং ৪ গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত বোদা হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রংপুর মেডিক্যাল ও ১ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২