
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোচীফঃ রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুরমোড়) নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-১৬১ বোতল, মোবাইল-০১টি, সীমকার্ড-০২টি উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ লালু মন্ডল (৫৫), পিতা-মৃত রেজাব আলী, সাং-আলাইপুর (রামসাপুরমোড়), থানা-বাঘা, জেলা রাজশাহী’কে গ্রেফতার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুরমোড়) গ্রামস্থ ধৃত মাদক ব্যবসায়ী মোঃ লালু মন্ডল (৫৫), পিতা-মৃত রেজাব আলী এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই উল্লিখিত স্থানে অবস্থিত মাদক ব্যবসায়ী মোঃ লালু মন্ডল (৫৫) এর বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে ০১ জনকে হাতে নাতে তার বসতবাড়ীর ভিতরে আটক করে। পরবর্তীতে উক্ত বসতবাড়ী তল্লাশী করে তার নিজ শয়ন কক্ষের ভিতরে থাকা শয়ন খাঁটের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ফেন্সিডিল উদ্ধার করে ।
ধৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় রাজশাহী জেলার বাঘা থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২