
মেহেদী হাসান মামুন: ঘাটে ভিরছেনা লঞ্চ ভোগান্তিতে লক্ষাধিক যাত্রী এই শিরোনামে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে তজুমদ্দিন বাসি ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছে।
ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এর একান্ত প্রচেষ্টায় প্রায় তিন বছর পর ঢাকা টু বেতুয়াগামী এমবি তাসরিফ, ফারহান ও কর্ণফুলী লঞ্চ প্রতিদিন ঘাট করবে তজুমদ্দিন চৌমাহনী লঞ্চ ঘাটে।
ঢাকা গামী যাত্রীরা জানান, তিন বছর পর্যন্ত আমাদের খুবই কষ্ট হয়েছে সময় বেশি এবং যাতায়াত ভাড়া ও বেশি দিয়ে আমরা অন্য উপজেলা দিয়ে কষ্ট করে যাওয়া লাগত যা আমাদের জন্য সীমাহীন দুর্ভোগ ছিল ধন্যবাদ এমপি মহোদয় ও লঞ্চ কর্তৃপক্ষকে আমাদেরকে পুনরায় আবার সার্ভিস দেওয়ার জন্য।
চৌমাহনী ঘাট ইজারাদার জানান,পূর্বেই ইজারাদারদের সমন্বয়হীনতা কারনে তিন বছর আগে তজুমদ্দিনের বেতুয়া টু ঢাকা গামী লঞ্চ হঠাৎ করে তারা ঘাট করা বন্ধ করে দেয়। আমরা এবিষয় টি এমপি মহোদয় ও লঞ্চ কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করি পরে এমপি মহোদের প্রচেষ্টায় কর্তৃপক্ষ ঘাট করতে রাজি হয়েছে।
বিআরডব্লিউটিএ এর সহকারী পরিচালক ভোলা শহিদুল ইসলাম জানান,জনদুর্ভোগের কথা চিন্তা করে তজুমদ্দিনের চৌমুহনী ঘাটে লঞ্চ ভিরার ব্যবস্থা করা হয়েছে।
ভোলা-০৩ আসনের সংসদ সংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন,নদীর নাব্রতা অজুহাত দেখিয়ে বেতুয়া টু ঢাকা গামী লঞ্চ তজুমদ্দিনে ঘাট করা বন্ধ করে দিয়েছিল বিআরডব্লিউটিএ ও লঞ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পুনরায় তজুমদ্দিনের যাত্রী পারাপারের ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি নদীর নাব্রতা অপসরণের প্রক্রিয়া চলমান আছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক