
শাহজাহান সিরাজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র্যাব অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করেছে । একই সাথে আলমাছ হোসেন (৩৪) ও আব্দুর রাজ্জাক নয়ন (২৮) নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যামেপর স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি আলমাছ হোসেন বরিশালের মুলাদী থানাধীন গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত আনোয়ার হোসেন গাড়ামীর ছেলে ও আব্দুর রাজ্জাক নয়ন লালমনিরহাটের আদিতমারী থানাধীন মহিষ খোচা সরকার পাড়া গ্রামের নবিয়ার রহমান প্রামানিকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত দেড়টার দিকে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এতে থাকা ৪০০ বোতল ফেনসিডিল জব্দসহ ওই মাদক ব্যবসায়িদের গ্রেফতার করা হয় এবং তাদের গাড়িও জব্দ করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যামেপর স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

আরও পড়ুন
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন