
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ৪ বছর ১মাসের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি মোসলেম উদ্দিন আকন্দ (৫৫),কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী ফকির পাড়া গ্রামের মৃত মনসুর আলী আকন্দের ছেলে। গত সোমবার (১৫ই এপ্রিল) দিবাগত রাত অনুমান ৩টার দিকে বগুড়া চার মাথা রেল স্টেশন এলাকা থেকে সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করেন। ২০১৭ সালের দায়ের করা একটি মামলায় আসামী মুসলিম উদ্দিন কে ৪ বছর এক মাসের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ সৈকত হাসান বলেন, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহর থেকে ৪ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ও একাধিক মামলার আসামিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া