রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘার মেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে। বৃহৎ এ মেলা একটানা ১৫ দিন চলবে। প্রথমদিন থেকে মেলাটিতে শুরু হয়েছে অশ্লীল নৃত্য আর জুয়ার আসর। সম্প্রতি এ সকল কিছুর দৃশ্য ধারন করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়েছে গণমাধ্যম কর্মীরা।
জানা যায়,বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে মুন্নি ম্যাজিক শো, মাহিয়া মাহি ম্যাজিক প্রদর্শণী, স্বপ্নময় যাদু প্রদর্শনী, ঢাকার কিং ও সোহানা ম্যাজিক নামে বাহিরে চমকপ্রদ সাইনবোর্ড ঝুলিয়ে ভেতরে চলছিল অশ্লীল নৃত্য। ভিডিও ধারণে ছিল কর্তৃপক্ষের কড়া নিষেধ। এ সকল অশ্লীল নৃত্য পরিচলনার নেপথ্যে ছিল প্রভাবশালীরা ক্ষমতা। বিষয়টি বাঘা উপজেলা প্রশাসনের নজরে আসায় শনিবার দ্বিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। এ সময় ৯ জন কে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন,বাঘার মেলায় অশ্লীল নৃত্যের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ জন নৃত্য শিল্পীকে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।বিষয়টি উর্ধ্বতন কর্তিপক্ষ অবহিত।
আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল