
আব্দুল কাদের, নবাবগঞ্জ দিনাজপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিবে জামাত ।
গত ৭ই এপ্রিল রোববার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা শাখার আমির মোঃ নজরুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোষনা করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আলম সিদ্দিকীসহ অনেক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২