
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোমরাদহ ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান হিটলার হক।
বিতরণ কার্যক্রমে দায়িত্বর টেক অফিসার নির্মল কুমার গোস্বামী , ইউনিয়ন সচিব সাজ্জাদ হোসেন, ভোমরাদহ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল চক্রবর্তী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম,ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশ, আনছার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান হিটলার হক জানান, ভি.জি. এফ, কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ হাজার ৭ শ ৭৯ জন পবিরারের মাঝে ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল