হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের গরিব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ করা হয়েছে।   
বৃহস্পতিবার (৪ই এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২২১৩ জন গরীব-অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
২নং কালের পাড়া ইউনিয়নের কান্ত নগর পরিষদ থেকে চাল বিতরণ উদ্বোধন করেন ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন।
২নং কালের পাড়া ইউনিয়নের ১০টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে এ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন কালের পাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ রানা, হিসাব সহকারী মোঃ জাহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, ইউপি সদস্য রাকিবুল ইসলাম লাল মিয়া, আব্দুর রশিদ, আব্দুল বাড়িক, গোলাম  রব্বানী, বেলাল হোসেন,পলাশ মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য‌ ও ট্যাগ অফিসারবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!