
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন আবদুর রহিম বিশ্বাস।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদ ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের বিভিন্ন ব্যবসা বানিজ ও সামাজিক কর্মকাণ্ড।
আবদুর রহিম বিশ্বাস রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ও নিজের পেশাগত দায়িত্ব পালন করে, সময পেলে চলে আসেন আপন ভূমিতে। সামাজিক কর্মকাণ্ডে রয়েছে তার অনেক বিচরন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এলাকার সামাজিক উন্নয়নে যেমন মসজিদ, মাদরাসা, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো সহ করছেন সমাজ সেবা। এবার রমজানেও সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আবদুর রহিম বিশ্বাস সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে জানান, আমি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। আশা করছি চাটখিলে উন্নয়নে আমি আপনাদের পাশে থাকতে চাই। আশা করছি আপনার সঠিক সময়ে সঠিক মানুষ মূল্যায়ন করলে আধুনিক চাটখিল আপনাদের সহযোগিতা নিয়ে রুপান্তর করার আশা করছি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি